
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের দুপাশ থেকে প্রায় পাঁচ শতাধিক ভাসমান দোকান ও অবৈধ গাড়ির পার্কিং স্টেশন উচ্ছেদ করা হয়েছে। সড়কের পাশে মানুষের হয়রানি ও দুর্ভোগ লাগবে এই অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত চকরিয়া মহাসড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, চকরিয়া থানা পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা ছিলেন।
চকরিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ বলেন, পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে অবৈধভাবে ভাসমান দোকান, বিভিন্ন গাড়ির স্টেশন বসিয়ে যানজট সৃষ্টি করে রেখেছে। সড়কে জনসাধারণের চলাচলের পথ সুগম করতে এবং পৌরশহরকে যানজট মুক্ত করতে বুধবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, এ সময় প্রায় পাঁচ শতাধিক ভাসমান দোকান, বেশ কয়েকটি অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ করা হয়েছে।চকরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন রাস্তার দু পাশে কিছু অবৈধ দখল দারদের কারণে প্রায় সময় যানজট লেগে থাকত ফলে পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচলনা করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে ফলে স্টেশন এ অনেকটা যানজট মুক্ত হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা ও পৌরসভার প্রশাসক মো. ফখরুল ইসলাম বলেন, অবৈধভাবে সড়কে ভাসমান দোকান ও গাড়ি পার্কিং স্টেশন আর বসতে দেয়া হবে না। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার