
লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে অফিসরুমে ঢুকে সহকারী শিক্ষিকাকে অশ্লীল ভাষায় কুটুক্তি ও মানসিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ।
সায়মা খাতুন লাকী কর্তৃক সহকারী শিক্ষিকা রেহানা খাতুনকে অশ্লীল ভাষায় কুটুক্তি ও মানসিকভাবে বিভিন্ন নির্যাতন ও হেনস্থার প্রতিবাদে বুধবার সকালে বিদ্যালয়ের সমানে আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে সাবেক শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তাগণ বলেন, উপজেলার দক্ষিন ধুবনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে গত ০৬ অক্টোবর অফিসরুমে ঢুকে সহকারী শিক্ষিকা রেহানা খাতুনকে একই এলাকার সায়মা খাতুন লাকী অশ্লীল ভাষায় কুটুক্তি ও মানসিকভাবে বিভিন্ন নির্যাতন হেনস্থা করেছে। এসময় হেনস্থার স্বীকার শিক্ষিকা রেহানা খাতুন অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে দায়িত্বরত ডাক্তার বলেন, রোগী ষ্টোক করেছে এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিক্ষিকা রেহানা খাতুন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
-আসাদ হোসেন রিফাত-

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও