
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে স্পিডবোট নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর আলী শাহ (৮) নামের সেন্টমার্টিনের এক শিশু নিখোঁজ রয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে বাকি ৭ যাত্রীকে।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সাগর উত্তাল থাকায় শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় নাফ নদের মোহনায় এ ঘটনা ঘটে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন থেকে টেকনাফে যাত্রাকালে স্পিডবোট ডুবিতে এক শিশু নিখাঁজ রয়েছে। মূলত সাগর উত্তাল থাকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।
তিনি জানান, বেলা ১১টার দিকে ৮ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। পরে বাকি ৭ যাত্রীকে উদ্ধার করা গেলেও এক শিশু নিখোঁজ রয়েছে।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য