
ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরে ঢাকা থেকে মোটরসাইল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় দুই নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। রবিবার (১৩ই অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় ওমেরা গ্যাস ডিপোর সামনে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার (২২), একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম।
জানা যায়, তারা সকলে ঢাকা গাজীপুর একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরি করে। রাতে নিহত নূপুর আক্তারের মা মারা গেছে খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তারকে নিয়ে বাড়িতে ফিরছিল। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় ওমেরা গ্যাস ডিপোর সামনে পৌঁছালে মোটরসাইলেটি রাস্তার উপর পড়ে গেলে পিছন থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে উদ্ধার করে দ্রুত করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের পুলিশের নিকট হস্তান্তর করেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল