
কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ২টার দিকে মহেশখালীর ঝাপুয়া বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আজগর আলী (৪২), মো. রিদুয়ান (৩৯) ও রাকিবুল হাসান রুবেল (৩৫)। বুধবার (৯ অক্টোবর) কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের একটি দল রাত ২টার দিকে মহেশখালীর ঝাপুয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি একনলা বন্দুক, ছয়টি কার্তুজ, তিনটি রামদা এবং দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আটকদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান