
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রংপুর জেলা শাখার আহবায়ক কমিটির মতবিনিময় সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে রংপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব মাওলানা মোঃ এনামুল হক মাজেদী।
বাকশিস জেলা আহবায়ক মোঃ আব্দুর রাকিব প্রমানিক সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ মোকছেদুল হক, যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদনী মোঃ শহিদুল ইসলাম ,মোঃ আব্দুর রহমান মিন্টু, মোঃ সাহাজাদা প্রধান ,মোঃ মোক্তাদুল হোসেন,যুগ্ম সদস্য সচিক মোঃ আনিছুর রহমান বুলবুল মোঃ মাহমুদ আজহার, মোঃ মোস্তফানুর ইসলাম, সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন ,মোঃ মকবুল হোসেন , আহম্মদ হোসেন , মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন ।অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম আহবায়ক আবু মো: জাকারিয়া ।
সভায় রংপুরের ৮ উপজেলা কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।উপস্থিত শিক্ষক নেতাদের উপজেলা ভিত্তিক দায়িক্ত বন্ঠন করা হয় । সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় ।পরে ঐক্যজোটের সদস্য সচিব মাওলানা মোঃ এনামুল হক মাজেদী মায়ের মৃত্যুতে দোয়াও মোনাজাত করা হয় ।
-নিজস্ব প্রতিবেদক-

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত