
পঞ্চগড়ের বোদা উপজেলায়,আজ (৯ অক্টোবর), বুধবার, দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কমরেড মোহাম্মদ ফরহাদ এর প্রামাণিক পাড়ার নিজ বাসভবনে আয়োজিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী। এছাড়াও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, জাসদের কেন্দ্রীয় নেতা ও পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ইমরান আল আমিন, বীর মুক্তিযোদ্ধা কমরেড এম এ হান্নান, দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড হাসান আলী, সাধারণ সম্পাদক কমরেড হরেন্দ্রনাথ বর্মন, বোদা উপজেলা কমিটির সভাপতি কমরেড দীপক কুমার দে বাবলু, সাবেক ক্ষেতমজুর নেতা মুর্তুজা আলী, বোদা উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড ওসমান গনি এবং দেবীগঞ্জ উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ বর্মন প্রমুখ।
কমরেড মোহাম্মদ ফরহাদ এর ত্যাগ ও কর্মময় জীবনকে স্মরণ করে, তাঁর আদর্শকে ধারণ করার উদ্দেশ্যে এই স্মরণসভা আয়োজন করা হয়।
এ সময় স্মরণসভাটি পরিচালনা করেন বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লিহাজউদ্দিন মানিক।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি