
জামালপুরে দিগপাইত শামছুল হক কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সাবেক এমপি নিলোফার চৌধুরী মনিকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
আজ দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত শামসুল হক কলেজে অবাঞ্চিত ঘোষণা করেন।
সড়ক অবরোধ করে সমাবেশ করায় প্রায় এক ঘন্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
সমাবেশে বক্তব্য রাখেন, দিকপাইত শামছুল হক কলেজের প্রভাষক মুশফিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, শিক্ষার্থী সিনথিয়া আক্তার, ফাতেমা আক্তার ও সৌরভ হাসান শিশির।
বক্তারা বলেন, সভাপতির পদ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধরা। উল্লেখ্য, গত ৬ অক্টোবর এই কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান