
বগুড়ায় কমিউনিটি ক্লিনিক চলছে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইটর (সিএইচসিপি’র ) ইচ্ছে মতো! নিয়মিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তীক এলাকায় সাধারণ মানুষ। সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেবা দেয়ার কথা থাকলেও তা যেন হয়ে উঠেছে সিএইচসিপি’র ইচ্ছা স্বাধীন!
জেলায় ৩৭৪টি কমিউনিটি ক্লিনিক রয়েছে যার অধিকাংশেরই একই অবস্থা। বিষয়টির সত্যতায় সরেজমিনে গেলে বগুড়ার সোনাতলা উপজেলার চকনন্দন কমিউনিটি ক্লিনিক ও ধুনটের নিমগাছি কমিউনিটি ক্লিনিক এর কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইটর (সিএইচসিপি’র ) নানা অভিযোগের সত্যতা মিলেছে। উভয় সিএইচসিপি বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে তথ্য প্রমাণের ভিত্তিতে ভিডিও চিত্র দেখালে তারা তা স্বীকার করেন। নিমগাছি কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি শামছুন্নাহার এর বিরুদ্ধে অভিযোগ বিষয়ে ধুনটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ দিবাকর বসাক তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আযম, এমনটি ঘটলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
-রায়হানুল ইসলাম-

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান