
গতকয়েক দিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জিঞ্জিরাম নদের পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামর রৌমারী উপজেলার যাদুরচর ও শৌলমারী ইউনিয়নের নওদাপাড়া, চান্দারচর , রতনপুর, বেহুলারচর, মোল্লারচর, খাটিয়ামারী, বাল্লাপাড়া, ব্যাপারীপাড়া, ভুদুরচর, ইজলামারী, বারবান্দা চুলিয়ারচর, ঝাউবাড়ী, বড়াইবাড়ী, কলাবাড়ী, আলগারচর সহ নিম্অঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে ২০টি গ্রামের ৫০ হাজার মানুষ। ফলে ওই এলাকার মানুষ জীবনের ঝঁুকি নিয়ে নৌকায় ভেলায় পারাপার হচ্ছে । পাশাপাশি তলিয়েছে আমন ধান, বাদাম, মরিচ, মাসকালাই, খেশারি কালাই, ও বিভিন শাকসবজিসহ প্রায় ১৫’শ হেক্টর জমির ফসল। তবে দ্রুত পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কিছুটা কমবে বলে ধারনা করছে কৃষকরা।
এদিকেও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধিতে বাগুয়ারচর, ফলুয়ারচর, চর বাঘমারা, পালেরচর, এর নিম্াঅঞ্চল প্লাবিত হওয়ায় গুরত্বপূণর্ কিছু কাচাপাকা রাস্তায় এছাড়াও রৌমারী ইস্তল বন্দর বন্যায় তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে । ফলে বন্ধরের কার্যক্রম স্বাভাবিক বন্ধ হওয়ায় প্রায় ৫ হাজার শ্রমিক মানবতর জীবন যাপন করছেন।
কৃষক মোঃ নুরুল ইসলাম বলেন, ধার দেনা করে আমি এবছর ২বিঘা জমিতে ধান চাষ করছি। অসময় বন্যার পানি এসে আমার সবধান তলিয়ে গেছে । কৃষক আমিনুল ইসলাম কান্না জড়িত কন্ঠে বলেন, আমি এবার ছাগল বিক্রি করে ও মানুষের কাছ থেকে ঋণ করে ১৫ কাটা জমিতে শাক-সবজি চাষাবাদ করছিলাম। হঠাৎ করে বন্যার পানি এসে সব তলিয়ে গেছে। আমি কিভাব মানুষের টাকা পরিষদ করবো। আমার সব শেষ হয়ে গেলা। আমি এখন আমার সংসার কিভাবে চালাবো । আমি নিঃস্ব হয়ে গেলাম।দ্রুত পানি নেমে না গেলে আমাকে পথে বসতে হবে।
রৌমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আব্দুল রাজ্জাক বলেন, কয়কদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে আামার ইউনিয়নের কয়েকটি গ্রাম পানি বন্দী হয়ে পড়েছে। আরো ও কয়েকদিন এ অবস্া থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে ।
উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, কয়েক দিনের বষ্টি ও পাহাড়ি ঢলে নিম্াঞ্চলে পানি প্রবেশ করেছে। ফলে বন্যায় আমনধান ১ হাজার ১১৫, শাকসবজি ৭১, মাসকলাই ৩৬, বাদাম ১৯, পিয়াজ ১৩ ও অন্যান্য ফসলসহ প্রায় ১ হাজার ৫’শ ১৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি নেমে গেলে আংশিক ক্ষতি হতে পারে । তবে পানি নামতে দেরি হলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে জানান কৃষি বিভাগ ।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল