
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৩ অক্টোবর) গভীর রাতে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকায় ও একই সাথে সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে আটক করে।
ভেলগুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক জাহিদকে দইখাওয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।পুলিশ সুত্রে জানা যায় লালমনিরহাট জেলার সদরে মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজার পার্টি অফিস ভাংচুর মামলায় তাদের আটক করা হয়েছে এছাড়াও অনেক মামলা চলমান আছে পুলিশের কার্যক্রম গতিশীল করতে অভিযান চলোমান থাকবে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
-আসাদ হোসেন রিফাত-

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান