
পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয় কলেজ মাঠে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে কলেজ শাখা ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
বোদা পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ প্রমাণিকের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান জাপান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জুয়েল পৌর বিএনপি, দেলোয়ার কৃষকদলের আহ্বায়কযুগ্ম সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিক মহব্বত, আ: মান্নান,মিশু ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা এবং সদস্য সচিব ফাহাম মামুনুর রশিদ জীবন। এছাড়া উপস্থিত ছিলেন বোদা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. রহমতুল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইমন ও সদস্য সচিব রাকিবুল আহসান রম্য প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাথরাজ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না। কর্মসূচির অংশ হিসেবে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ ধরনের সামাজিক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক