
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১লা অক্টোবর) সকালে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি ও পথসভা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পথসভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি খলিল উল্লাহ বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, খাদেমুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোলায়েম হোসেন, সিনিয়র উপদেষ্টা জৈয়মুদ্দিন আহমেদ, ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক হায়দার আলী, হাবিবুর রহমান প্রমুখ। সভা শেষে প্রবীণদের মধ্যে ছড়ি বিতরণ করা হয়।
-জাহিদ হাসান-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য