
কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে ধারন করে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলার পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস পালনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা বুদ্ধি ও প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুসলিমা খাতুন, মধুপুর পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের তাজিয়া তাবাসসুম তিথি ও সিমরান ইসলাম প্রভা প্রমুখ।
আলোচনা শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
-মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা