
“গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এই প্রতিপাদ্য নিয়ে গ্রাহক “সেবামাস” উপলক্ষে জয়পুরহাটে ইসলামী ব্যাংক এর উদ্যোগে বিশিষ্ট ব্যাংক গ্রাহক ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার এভিপি ও ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ডা: ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রসেফর মো: আবু বক্কর সিদ্দিক, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তালুকদার তরুন।
ব্যাংক অফিসার শামিম আকন্দ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন পূরবী এগ্রো ইন্ডা লি: এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, বিশিষ্ট গ্রাহক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, ব্যাংকের বিনিয়োগ কর্মকর্তা মোক্তার উজ্জামান প্রমুখ।
-জয়পুরহাট প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার