
বগুড়া জেলার শাজাহানপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি নিহত হয়েছে। মাদকসেবীর ছুরিকাঘাতে আফসার আলী (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে।
শুক্রবার (২৭ই সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার খরনা কমলাচাপ গ্রামে এঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার খরনা কমলাচাপড় গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে।
ইজিবাইক চালককে হত্যার ঘটনায় রেজাউল করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াদুদ আলম জানান, ইজিবাইক চালক হত্যার ঘটনায় মাদকসেবী রেজাউল করিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাহার মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
-এমএ রাসেদ-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২