হোম » সারাদেশ » বগুড়ায় জমিজমা নিয়ে লেবু ফকিরের সাংবাদিক সম্মেলন

বগুড়ায় জমিজমা নিয়ে লেবু ফকিরের সাংবাদিক সম্মেলন

জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তির জন্য বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার মোঃ লেবু ফকির।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘বিবাদী আঃ ছাত্তার মৃধা পিতাঃ মোঃ নফর উদ্দীন, মোছাঃ ফতেমা আফসিনা, জং- আঃ ছাত্তার মৃধা, সর্ব সাকিন- চামারী পোঃ সিংড়া, থানা- সিংড়া, জেলা- নাটোর অত্র আদালতের এণাকাধীন জেলা বগুড়া থানা বগুড়া সদর অধীন বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডভুক্ত মৌজা- ঠনঠনিয়া জে, এল নং- ১১৮ নালিশ। সাবেক খতিয়ান নং- ২০৫ সি. এস ভুক্ত জমিদার সেরেস্তায় দাখিলকার সাবেকে আলী ফকির ও ভোলা ফকির উভয়ের পিতা মল্লিক ফকির প্রত্যেকের ।।. আনা করিয়া অংশ একুনে ১ যোল) আনা অংশে সাকুল্য ৭৪ শতক জমি বাবদ যে এক রায়তি স্থিতিবান জোত লেখা যায়।

উহাতে উভয়ের স্ব-স্ব অংশের প্রাপ্ত জমিতে এজমালিতে উক্তরুপে দখিলকার নিযুক্ত আছে। নালিশী সম্পত্তিতে বিবাদীগনের কোন স্বত্ব দখল নাই। বিবাদীগন দাঙ্গাবাজ ও চাঁদাবাজ। স্বত্ব দখল বিহীন বিবাদীগন বাদীগনের স্বত্ব দখলীয় নালিশী সম্পত্তিতে বিবাদীগন বাড়ী ঘর নির্মান করিলে তাহাতে আমি বাধা প্রদান করিলে গত ইং ২০/০৯/২৪ তারিখ রোজ: শুক্রবার সকাল অনুমান ১০.০০ ঘটিকায় বিবাদীগন সহ আরো অজ্ঞাত ১৫/২০ জন মাস্তান শ্রেনীর লোকজন লইয়া আমার স্বত্ব দখলীয় সম্পত্তিতে উপস্থিত হইয়া আমাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হুমকি ধামকি প্রদান করিয়া খুন জখম করিবে মর্মে দাবান শাসান করিয়া চলিয়া যায়।

এমতাবস্থায় উক্ত মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া কালত্বক বিবাদীগন যাহাতে বাদীর স্বত্ব দখলীয় নালিশী সম্পত্তিতে জোর পূর্বক প্রবেশ করিয়া ঘর বাড়ী নির্মান করিতে না পারে কিম্বা বাদীগনের নির্মিত বাউন্ডারী ওয়াল ভাংচুর করিতে না পারে কিম্বা উক্ত নালিশী সম্পত্তিতে Nature and character change করিতে না পারে তাহার জন্য উক্ত সাংবাদিক সম্মেলেনের মাধ্যমে অভিযোগটি দায়ের করিলাম।

-রায়হানুল ইসলাম-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!