
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম, বানিবাইদ এএএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল প্রমুখ।
পরে শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের হাতে তুলে দেন। এসময় বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
-মো: আব্দুল করিম-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক