
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৫ ব্লক সংলগ্ন পঁচা বাজার নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উখিয়া থানায় পাঠানো হয়।
আটক ব্যক্তি , উখিয়া ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৫ ব্লকের বাসিন্দা জিয়াউর রহমান প্রকাশ জাবের(২৯)। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর। অধিনায়ক আমির জাফর বলেন, আসামিকে উখিয়া থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য