
চট্টগ্রাম পাহাড়তলীস্থ “পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যান সমিতি”র আয়োজনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নে সিং বাহুড়ায় আজ দুপুর ২ টায় বায়তুন নুর জামে মসজিদের প্রাঙ্গণে প্রায় ৫০ জন পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক মোঃ বেল্লাল হোসেন, মোঃ মহীন উদ্দিন, চট্টগ্রাম থেকে আগত পাহাড়তলী বাজার ব্যবসায়িক কল্যান সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ।
পাহাড়তলী বাজার ব্যবসায়িক কল্যান সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আমরা পবিত্র ঈদ- মিলাদুন নবী উদযাপন উপলক্ষে অর্থ সংগ্রহ করতে গেলে, আমাদের সমিতির ব্যবসায়ী সদস্য বেল্লাল হোসেন তার উপজেলায় বন্যা দূর্গতদের বিষয়ে অবহিত করেন। তাৎক্ষণিক আমরা আমাদের সংগঠনের নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক বন্যার্তদের আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করি। তাই আজ চলেন এলাম, বন্যার্তদের কথা চিন্তা করে আর্থিক সহযোগিতা করার জন্য। আমরা ৫০ জন পরিবারের মাঝে এ সহযোগিতা করি। ভবিষ্যতে আমরা এ সহযোগিতা করার চেষ্টা করবো।
-মোঃ মনির হোসেন সোহেল-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা