
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুজ্জামান শাহীন এর দিক-নির্দেশনায় থানায় এ এস আই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার উচলবাড়িয়া বাজার হতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী রুবেল হোসেন (৩০)কে গ্রেফতার করেছেন।
রুবেল হোসেন কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বরঙ্গাশনি গ্রামের আব্দুল ওয়াহেদের পুত্র। উল্লেখ্য যে, বগুড়া সদর থানার মাদক মামলায় রুবেল হোসেনের ২ বছরের বিনাশ্রম কারাদন্ড, ৩ হাজার জরিমানা, জরিমানা না দিলে আরও ১ মাস কারাদন্ডের আদেশ দেন আদালত। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান শাহীন রুবেল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক