
বগুড়া সদরের কৈচড়ে খেলাকে কেন্দ্র করে এক কিশোর খুন! শুক্রবার ফুটবল খেলাকে কেন্দ্র করে বগুড়া সদর উপজেলার ফাপর ইউনিয়নের কৈচর স্কুল মাঠে দুই গ্রুপের সংঘর্ষে এই ঘটনা ঘটে।
জানা যায়, এই ঘটনায় প্রায় ৮ জন আহত হয়েছে। আহত অবস্থায় রাত ৯ টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াদ (১৫) নামে ঐ কিশোরের মৃত্যু হয়।নিহত রিয়াদদের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই এলাকার মৃত তারা হোসেনের ছেলে। সে শহরের একটি ছাপাখানায় কাজ করতো স্থানীয়রা জানিয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ। রিয়াদের উরুর উপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়৷ সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়৷ তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-রায়হানুল ইসলাম-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য