
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:– নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা গত ৫ আগষ্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা আক্রমণ করে লুটপাট, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-১১।
গত কয়েকদিন আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র্যাব-১১ বৃহস্পতিবার দুপুরের র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আড়াইহাজার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে একটি পুকুর হতে পরিত্যক্ত অবস্থায় ০৮টি পিস্তল, ০৯টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ৩৯টি রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করতে সক্ষম হয় র্যাব-১১। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি