
বগুড়ায় রিকশাচালক আব্দুল মান্নান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবাদুল কাদেরসহ ১২২ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। মামলায় ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত বুধবার (১১ই সেপ্টেম্বর) রাতে নিহতের ছেলে রানা হামিদ এ মামলা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও পাঁচটি মামলা হয়। এরমধ্যে চারটি হত্যা ও অপর একটিতে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে শহরের বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় ছাত্র-জনতার একদফা আন্দোলনের গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল মান্নান। আসামিরা আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়াও মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মণ্ডল, আওয়ামী লীগ নেতা মাছুদুর রহমান মিলন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকারসহ আরও অনেকে।
– এম এ রাশেদ-

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান