হোম » সারাদেশ » বগুড়া ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়া ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের নাজমুল (নাদু) সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু জুনায়েদ তার সমবয়সী চাচাতো ভাইয়ের সাথে বাইরে খেলছিল। খেলাধুলা শেষে তারা দুজনেই বাড়ির পাশের পুকুরে নেমে গোসল করতে থাকে। গোসলের একপর্যায়ে অসাবধানতাবসত জুনায়েদ গভীর পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর জুনায়েদকে না দেখে তার মা খোজ করতে থাকে। পরে তার চাচাতো ভাইকে জুনায়েদের কথা জিজ্ঞেস করলে সে কান্না করে জানায় জুনায়েদ পুকুরে গোসল করতে নেমে আর উঠেনি। স্থানীয়রা তখন পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে জুনায়েদকে উদ্ধার করে। উদ্ধারের পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ  (ওসি) সৈকত হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো কোন অভিযোগ না থাকায় পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
-এম এ রাশেদ-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!