হোম » সারাদেশ » ভৈরবে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

ভৈরবে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের তাতাঁর-কান্দি এলাকায় রেললাইন সংলগ্ন ডোবার পাশ থেকে অজ্ঞাত নামাএক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের আনুমানিক বয়স ২৫বছর। তার পড়নে কালো রঙ্গের প্যান্ট ও গেঞ্জি পরিহিত ছিল। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ভৈরব থানার এস আই মোহাম্মদ আলী জিন্নাহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে, পৌর শহরের তাতাঁরকান্দি-আমলাপাড়া সংযোগ সড়কের পাশে ডোবার তীরে একটি পচাঁগলা লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে বিষয়টি থানায় অবগত করলেঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারনা, লাশটি ৩/৪দিনের পুরোনো। কেউ তাকে হত্যা করে এখানে লাশ ফেলে যায়।
এবিষয়ে ভৈরব থানার এস আই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন,অজ্ঞাতনামা একটি লাশের সংবাদ পেয়েসঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি এবং লাশ উদ্ধার করি। লাশটি আনুমানিক তিন চারদিনের পুরোনো হওয়ায় প্রাথমিক সুরতহালে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মৃত্যুর কারণ নির্ণয় ও লাশের পরিচয় সনাক্তে লাশটিরময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান।
-এম আর ওয়াসিম-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!