
‘গাছ চাই না, রাস্তা চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের চাটশাল থেকে শিবারামপুর গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার কাঁচা সড়ক মানববন্ধন করেছেন গ্রামবাসী। ১০ গ্রামের মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাদের দাবি কাঁচা রাস্তার দুই পাশের গাছগুলো কর্তন করে দ্রুত পাকা করণ।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রাস্তার দুই পাশে মানববন্ধন করেন তারা।
এই সড়কটি ব্যবহার করে প্রতিদিন চলাচল করেন উপজেলার কাশিয়ারা, চাটশাল শিবরামপুর, হরিনাসহ প্রায় ১০টি গ্রামের ২০ হাজার মানুষ। বৃষ্টির মৌসুমে এই সড়কের পুরো অংশ কাদায় পূর্ণ থাকে। যে কারণে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও নারীরা। স্থানীয়দের ভাষ্য, জনপ্রতিনিধিদের কাছে বারবার গেলেও কেউ সড়কটি পাকা করার উদ্যোগ নেননি।
-মোঃ রেজাউল করিম স্বাধীন-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা