
৩সেপ্টেম্বর ২০২৪ দৈনিক কাল বেলা পত্রিকায় ‘বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নওগাঁ পোরশা উপজেলার সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী। ৫ সেপ্টেম্বর সকাল দশটায় তার বাসার সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
উক্ত আয়োজনে তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। যে ৬ জন কৃষকের কথা বলা হয়েছে তাদের তিনি চেনে না।
তবে সংবাদটিতে তার যে বক্তব্য প্রচার করা হয়েছে তাহাই সত্য। তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী বলেন, ওই জমিগুলোর প্রকৃত মালিক তিনি নিজে। তার সকল কাগজপত্র আছে। ১৫ বছর আগে আওয়ামী লীগ সরকার গঠন করলে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় সাব্বির হামজা চৌধুরী সহ আওয়ামী লীগের লোকজন তার বেশকিছু জমি দখল করে নেয়। তার নামে প্রায় ৫২টি মামলা দিয়ে এত দিন অন্যায়ভাবে তারা জমিগুলি দখল করে আসছিলেন। তাছাড়া তিনি একজন জমিদার পরিবারের লোক তার জমি গরিব-দুঃখীরা অনেকেই এখনো চাষবাস করে খান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দখলকারীরা সবাই আত্মগোপনে চলে গেছেন।
আমির হামজা চৌধুরী একজন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এবং পোরশায় তার বাসাতে বসে নবাগত বিএনপি নেতা মোজাম্মেল শাহ্ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রগুলি করছেন। রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে এবং উপজেলায় জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষ শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী ও সাব্বির হামজা চৌধুরী স্থানীয় কিছু কৃষককে উস্কিয়ে দিয়ে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন এবং রাজনীতিতে তাকে ক্ষুন্ন ও হেউপ্রতিপন্ন করার চেষ্ঠা করছেন বলে তিনি জানান। তিনি মোজাম্মেল হকের এই নোংরা রাজনীতিরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও পত্রিকায় প্রকাশিত সংবাদের তিনি প্রতিবাদ দিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি পোরশার সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করেন।
-পোরশা (নওগাঁ) প্রতিনিধি-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ