
টাঙ্গাইল জেলার বাসাইলে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলা টিভি’র বাসাইল ও সখীপুর প্রতিনিধি রুবেল মিয়াকে সভাপতি ও দৈনিক আজকের টেলিগ্রামের বাসাইল প্রতিনিধি মিলন ইসলামকে সাধারণ সম্পাদক করে বাসাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার(০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বাসাইল প্রেসক্লাব চত্বরে বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সভায় ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা ও বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহানাজ খানম (সাপ্তাহিক পাপিয়া ),যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম (বার্তা২৪ ডটকম), কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন(দৈনিক সময়ের আলো),ক্রীড়া সম্পাদক কামাল হোসেন (স্টাফ রিপোর্টার দৈনিক আজকের টেলিগ্রাম), প্রচার ও দপ্তর সম্পাদক সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ), সাহিত্য সম্পাদক মো. শরীফুজ্জামান (দৈনিক আমার সংবাদ)।
কার্য নির্বাহী সদস্যরা হলেন-তোফাজ্জল হোসেন (আজকের দেশবাসী), হাসানুজ্জামান খান (আমাদের টাঙ্গাইল২৪.কম)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই’য়ের জেলা প্রতিনিধি এবং বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া,সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সহ-সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, সাবেক সম্পাদক এমকে ভূইয়া সোহেল প্রমুখ।
–-সহদেব সূত্রধর সায়ন-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা