
দিনাজপুরের হিলিতে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে হাকিমপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের লিখিত বক্তব্য বলেন,বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও শিক্ষার্থীদের সাথে দূর্ব্যবহারের জন্য নানান রকম অনিয়ম দৃশ্যপট হয়েছে। সকল প্রকারদুর্নীতি,প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম দূর্ব্যহারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর হাকিমপুরের পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতি ও কলল্কমুক্ত করতে উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানাচ্ছি।
-হিলি প্রতিনিধি-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা