
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ পাচারের সময় উদ্ধার করেছে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আজ বুধবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার সীমান্ত পিলার ২৮৯/৪৬-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামাগোবিন্দপুর নামক স্থানে উদ্ধার করা হয়। এসময় ০২ টি কাঁচের জারে সর্বসাকুল্যে আনুমানিক ০৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়।যার আনুমানিক মুল্য ২৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকা।
জয়পুরহাট -২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোর রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ দাউদপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আসাদুজ্জামান এর উপস্থিতিতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮৯/৪৬-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামাগোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২ টি কাঁচের জারে সর্বসাকুল্যে আনুমানিক ০৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লক্ষ ৬৫ হাজার। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র এই কর্মকর্তা নিশ্চিত করেন।
-হিলি প্রতিনিধি-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২