
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ়্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে বর্ণাঢ়্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপ্িধসঢ়;থত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। বাংলাদেশ পুজা উুদযাপন পরিষদ সরিষাবাড়ী শাখার সভাপতি সঞ্জিদ প্রসাদ সাহা জগ’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম
পিন্টু, উপজেলা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল। পলাশ কৃষ্ণ পাল অলকএর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উুদযাপন পরিষদ সরিষাবাড়ী শাখার সাধারণ সম্পাদক দীপক সাহা, সাবেক অধ্যক্ষ রমেশ চন্দ্র সূত্র ধর, তুষার সাহা, ভজ সাহা, মহাদেব সাহা প্রমূখ।

শিমলা বাজারের জগন্নাথ মন্দির থেকে একটি বর্ণাঢ়্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজারের কৃষ্ণ কালি মন্দিরে আলোচনা সভা মাধ্যমে শেষ হয়।পরে অংশ গ্রহণকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মঙ্গল শোভা যাত্রায় বিপুল সংখ্যক হিন্দু নারী-পুরুষ, শিশুসহ বিভিন্ন মন্দিরের পুরোহিতবৃন্দ অংশ নেন।
-সোলায়মান বাবু-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল