
দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির আয়োজনে বানভাসী মানুষের জন্য ত্রান তহবিল গঠন করা হয়। রবিবার সন্ধায় নবাবগঞ্জ উপজেলার মহিলা কলেজ মোড় থেকে বাজার ও উপজেলা গেট পর্যন্ত দোকানীদের নিকট থেকে এবং দলীয় নেতৃবৃন্দ থেকে এ ফান্ড সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এ জে এম সাহাবুদ্দিন সুজন। উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী,আজাদ রহমান, সাংগাঠনিক সম্পাদক মোঃ এনামুল হক,তফিজুর রহমান,যুব বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন। স্বেচ্ছাসেবক নেতা হাজী মোঃ শরিফুল ইসলাম,মোঃ মিজানুর রহমান সরকার, সাবেক ছাত্রদলের আহবায়ক মোঃ শাহাদৎ হোসেন, ছাত্রদলে যুগ্ন আহবায়ক মোঃ সোহেল মাহমুদ, ছাত্র নেতা নিবিড়, মিরাজ,মুনতাসির, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহিল কাফী প্রমূখ । নবাবগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে বন্যায় কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ মহত উদ্দ্যোগ গ্রহন করেন।
-মোঃ রেজাউল করিম স্বাধীন-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য