
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বাসুদেবপুর ইউনিয়নেকোডটা এলাকায় আজ রবিবার আনুমানিক সকাল ৯ টায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী মারা যায় ও বাকিরা আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার্স ইনচার্জ(ওসি), মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক গণমানুষের আওয়াজকে ওসি বলেন, ঘটনাস্থলে দুইজনের মৃত্ হয় । দুর্ঘটাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তিদের এখনো পরিচয় জানা যায়নি ও বাকি আহত ব্যক্তিদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য