
চন্দনাইশের দোহাজারী পৌরসভার ঈদপুকুরিয়া এলাকায় গত কাল গভীর রাতে টানা ভারি বর্ষনে ধসে পড়লো স্বামীহারা রেজিয়া বেগমের মাটির ঘর। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়, গত ২১ আগস্ট গভীর রাতে টানা বৃষ্টির কারনে ঘুমন্ত অবস্থায় ধসে পড়ে রেজিয়া বেগমের মাটির ঘরের একাংশ। এতে ভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে গেলেও শেষ আশ্রয়স্থল হারিয়ে অনাহার ও নির্ঘুম রাত্রি যাপন করছে স্বামীহারা রেজিয়া বেগম।
রেজিয়া বেগম দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ঈদপুকুরিয়ার মৃত ড: আবু সিদ্দিকের স্ত্রী। একমাত্র মেয়ে সানজিদা দোহাজারী জামালুর রহমান খান বিজ্ঞান- প্রযুক্তি স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থী। বিয়ে উপযুক্ত একমাত্র মেয়েকে নিয়ে আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা। পুত্র সন্তানহীন রেজিয়া স্বামীর মৃত্যুর পর বিভিন্ন যায়গায় কাজকর্ম করে মেয়েকে মানুষ করছে বলে জানান এলাকাবসী।
ভুক্তভোগী রেজিয়া বেগম বলেন, আমার শেষ আশ্রয়স্থল মাথা গুজার ঠাই মাটির ঘরটি ভেঙে যাওয়ায় গত দুদিন ধরে অনাহারে আশ্রয়হীনভাবে দিন পার করছি। আমার কোনো পুত্র সন্তান নেই। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহাজারী পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা কামনা করেন। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
-চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক