
নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কেক কাটা,র্ যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রুহিয়া থানা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দল বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।
মঙ্গলবার সকালে বিএনপির কার্যালয়ে কেক কেটে ও দলীয় পতাকা মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিকেলে বিএনপির দলীয় কার্যালয় হইতে একটি রেল্যী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন মোস্তফা কামাল সভাপতি রুহিয়া থানা বিএনপি, গেস্ট অব অনার মোঃ নুরুজ্জামান নুরু,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোহেল রানা জেলা স্বেচ্ছাসেবক দল সাঃ সম্পাদক, এছাড়াও মোঃ আব্দুল জব্বার, আব্দুল মালেক মানিক, মোঃ মকবুল হোসেন,সিদ্দিকুর রহমান, রুহুল আমিন,ইন্তাজুল হক, জহিরুল ইসলাম রিপন,চৌধুরী মোহেব্বুল্লা আবু নুর, আমিনুল। কাজী আলমগীর, জিয়াউর রহমান জিয়া সহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জিল্লুর রহমান জুয়েল ।
-রুহিয়া প্রতিনিধি-

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন