
বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এসময় সংগঠনের সভাপতিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান পূর্ব সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আবুল কাশেম। সভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আনাউর রহমান, আহমেদুল রহিম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আব্দুল হালিম, আবুল কাশেম, জহুরুল ইসলাম, আবুল কালাম, শ্রী ঋষিকেষ, নাজমুল হক, মাহাবুর মিয়া, নুরুল আমিন, আব্দুল হামিদ, শফিকুল ইসলাম, মোশাররফ হোসে প্রমুখ।
বক্তারা বলেন, পাহাড় সমানসহ বিদ্যুৎ বিভাগের দুর্নীতি, প্রথমেই ক্যাপাসিটি চার্জ বাতিল, কুইকরেন্টাল দেশ থেকে চিরবিদায়, এনার্জিরেগুলেটরী কমিশনকে সক্রিয় এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ, গাইবান্ধা ৫ কোটি ২৭ লাখ টাকা মিটার ছাড়া অতিরিক্ত বিল অর্ধেকে সমন্বয় হয়েছে, বিলের বাকি টাকাগুলোও সমন্বয় করা, মিথ্যা বিলের দায়ে এখনও ১০০ জনের নামে মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহার ও তাদের বিল সমন্বয় করা। এছাড়া তৎকালিন সময়ে দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিচার, বিদ্যুৎ লাইন সংস্করণের নামে সমস্ত দুর্নীতি তদন্ত করে বিচার, মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিলের দাবি জানান।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা