
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে সেলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১৯ আগস্ট) দুপুরে সৈকতের সী গাল পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম উখিয়ার রেজুখাল এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফ গার্ড কর্মী জয়নাল আবেদীন জানান, জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসেছিল। তবে আইনি জটিলতার কারণে প্রথমে উদ্ধার করা না হলেও পরে ফটোগ্রাফার ও কিছু পর্যটক মিলে মরদেহটি উদ্ধার করেন।
নিহত সেলিমের স্বজন হুমায়ুন বলেন, দুইদিন আগে তারা চার ভাই একসঙ্গে শখের বশে মাছ শিকারে গিয়েছিল। এ সময় স্রোতের টানে সেলিম তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার মরদেহ পাওয়া যায়নি। পরে ফেসবুকে ছবি দেখে মরদেহটি শনাক্ত করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
-কক্সবাজার প্রতিনিধি-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য