
বগুড়ার ধুনটে মালতি বেওয়া (৫০) নামের এক বিধবার বাড়িতে হামলা চালিয়ে বাড়ী ভাংচুর করেছে দুষ্কৃতিকারীরা। ১৫ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকেলে ৫ জনকে বিবাদি করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করে মালতি বেওয়া।
অভিযোগে বলা হয়, পুর্বশত্রুতার জের ধরে ঘটনার দিন রাতে বিবাদীগণ লাঠিসোটা, লোহার রড, বাটাম দা ইত্যাদি দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে মালতি বেওয়ার বসতবাড়ীতে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। তখন মালতি বেওয়া গালিগালাজের প্রতিবাদ করায় বিবাদীগণ উত্তেজিত হয়ে তার টিনসেড টিনের বেড়া ও ঘরের যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার ক্ষতি করে এবং আমার বসতঘরে থাকা স্টিলের বাক্সে গচ্ছিত নগদ ২,১৪,০০০/- (দুই লক্ষ চৌদ্দ হাজার) টাকা, ০৩ ভরী ওজনের স্বর্ণের গহনা, মূল্য ৩,৪০,০০০/- (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা সহ প্রয়োজনীয় যাহতীয় কাগজপত্র অসৎ উদ্দেশ্যে বাহির করে নেয়। পরে তার ডাক-চিৎকারে লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে বিবাদীগণ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে চলে যায়।
মালতি বেওয়া জানান, আমার বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার পর বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে থানায় অভিযোগ করার বিষয়ে অনেক চিন্তিত ছিলাম। পরে আমি ঘটনার বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের জানালে তাহারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। শনিবার বিকেলে ধুনট থানায় ৫ জনকে বিবাদি করে একটি অভিযোগ দায়ের করি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান জানান, ঘর ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য