
বাংলাদেশে যে শ^াসরুদ্ধ কর অবস্থা ছিল আবু সাঈদের আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পরাজয় ও গনতন্ত্রের সমুহ সম্ভাবনার পরিবেশ উম্মক্ত হয়েছে । আইনের শাসন নিশ্চিত করা, বাক স্বাধীনতা নিশ্চিত করা, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতাসহ প্রকৃত গণতন্ত্রের অন্যান্য শর্ত ও উপাদান পুরণে আবু সাঈদদের আত্মা শান্তি পাবে। তাই আবু সাইদ সহ সাম্প্রতিক সময়ে কিশোর কিশোরীদের আন্দোলনে যারা আত্মদ্বান করেছে, আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি ।
গতকাল শনিবার (১৭ আগষ্ট) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পীরগঞ্জের আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতে পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুরে জাতীয়তাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ সব কথা বলেন।
তিনি বলেন, আমরা শুধু একটি অবাধ সুষ্ঠ নিবার্চনি নয়, অবাধ সুষ্ঠ নিবার্চনের পাশাপাশি গণতন্ত্র শুধু নিবার্চন নয়, সেখানে আইনের শাসন নিশ্চিত করা, সেখানে বাক স্বাধীনতা নিশ্চিত করা, যে রাজনৈতিক
দল বা যে রাজনৈতিক দর্শন বা বিশ্বাসে মানুষ বিশ্বাসী সেটি যাতে মুক্তভাবে নির্ভয়ে মানুষ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র।
সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যইতো আবু সাঈদরা জীবন দিয়েছে । শেখ হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে, আওয়ামী ফ্যাসিবাদের পরাজয়ের মধ্য দিয়ে আমরা এখন যে ভাবে কিছুটা মুক্ত নিশ্বাস নিতে পারছি সেজন্য আজকে আমরা প্রত্যেকে উদ্বুদ্ধ।
রিজভী আরও বলেন, জণগনের শক্তির উপরে কোন শক্তি নাই, এই শক্তির ভান্ডার হচ্ছে কিশোর তরুণ, যুগ যুগেই কিশোর তরুনরাই যখন রাস্তায় ঝাপিয়ে পড়েছে, তখন কোন দজ্জাল, ভয়ংকর, ফ্যাসিষ্ট, ক্ষমতায় টিকে থাকতে পারেনি, অহংকার করে মন্ত্রীরা বলতেন অমুকের কন্যা পালিয়ে যাবেন না, যে কন্যা মানুষের কন্ঠরুদ্ধ করেছে, যে কন্যা তার নিজের দেশের জনগণকে শুধুমাত্র তার অবৈধ ক্ষমতা ধরে রাখতে গুম করেছে, খুন করেছে, নিরুদ্দেশ করেছে, বিচার বহি;ভুত হত্যা করেছে সে ঠিকে থাকবে কিভাবে । দেশের ১৮ কোটি মানুষ, যাদের অতীত অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে সেই সকল লড়াইয়ের সুত্র ধরে আবু সাঈদরা সর্বশেষ লড়াইয়ে বিজয়ী হয়েছে।
যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। আবু সাঈদ দ্বিতীয় স্বাধীনতার মহান নায়ক, প্রধান সেক্টর কমান্ডার। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী আইভি রিজভী, ইঞ্জিনিয়ার ইকবালুর রহমান খোকন।
-বখতিয়ার রহমান-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ