
কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় তার সাথে ছাত্র- জনতার গণঅভ্যুথানের সময় স্বৈরাচার হাসিনার ছাত্রলীগ যুবলীগ ও পুলিশ বাহিনির হাতে হামলায় আহতদের সুস্থতা কামনায় জেলা বিএনপির আয়োজনে নাটোরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
আজ শুক্রবার বাদ জুম্মা পশ্চিম আলাইপুর জামে মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দোয়া ও মোনাজাত করান পশ্চিম আলাইপুর জামে মসজিদের প্রেশ ইমাম মাওলানা মোহাম্মদ ওমর ফারুক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ দলীয় ও মুসল্লী বৃন্দ। মোনজাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশ ও জাতির কল্যানে মঙ্গল কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের নিহত ও আহতদের স্বরনে দোয়া মোনাজাত করা হয়।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা