
রাজশাহী: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, রাজশাহীর আয়োজনে রাজশাহী আইনজীবী সমিতির ১নং বার ভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র আইনজীবী এডভোকেট মিজানুল ইসলাম, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক এডভোকেট রওশন আরা পপি, রাজশাহী বারের সাবেক সাধারন সম্পাদক এড. পারভেজ তৌফিক জাহেদী।
দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মো: আবুল কাশেম, সাধারন সম্পাদক মো: জমসেদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সাধারন সম্পাদক রইসুল ইসলাম, রাজশাহী বারের সহ-সভাপতি এড. মজিজুল হক, এড. সানোয়ার কবির খান ঈসা, এড. জানে আলম, যুগ্ম সাধারন সম্পাদক এড. আব্দুল মালেক রানা, এড. ইমতিয়ার মাসরুর আল আমিন, এড. আদীব ইমাম ডালিম, সেলিম রেজা মাসুম, মাহবুব জুবেরী রাজু, শাহজাহান আলী ফাহিমসহ।
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, রাজশাহীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সভাপতি মাইনুল আহসান পান্না, এডভোকেট হাসানুল বান্না সোহাগসহ রাজশাহী আইনজীবী সমিতির শতাধিক আইনজীবী। দোয় পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার নায়েবে আমীর আবু ইউসুফ মোহাম্মদ সেলিম।
-আবুল হাশেম-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২