
গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের ব্যাংক পাড়া জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আজ সোমবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুলিশ পাহারার দাবিতে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলী খান বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের কাধে বন্দুক রেখে দীর্ঘ প্রায় একমাস ধরে জামাত বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে আসছে।
যার প্রেক্ষিতে ৫ ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করে সাথে সাথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে পুলিশ প্রত্যাহার করে নেয়। তাই সাংবাদিকদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আহ্বান জাতির জনকের সমাধি রক্ষা করার জন্য পুলিশ পাওয়ার প্রয়োজন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজমসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবির, মাহবুব হোসেন সারমাত,চৌধুরী হাসান মাহমুদ ,মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমিনুজ্জামান রিপন, প্রসূন মন্ডল , আরিফুল ইসলাম , কাজী মাহমুদ, মনির মোল্যা,পলাশ শিকদার , আজিজুর রহমান টিপু , শিহাব মোল্যাসহ আরো অনেকে ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক