হোম » সারাদেশ » শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজে কবর জিয়ারত ও আর্থিক সহায়তা করলেন সাবেক সাংসদ রুবেল

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজে কবর জিয়ারত ও আর্থিক সহায়তা করলেন সাবেক সাংসদ রুবেল

মো: আব্দুল করিম , শেরপুর : বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে ৫ আগস্ট সোমবার পতন হয়  আওয়ামী লীগ সরকারের। সকল ছাত্র ও সাধারণ মানুষ  অর্জন করেছে বাক স্বাধীনতা ও মুক্তি।
বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে  ৯ আগস্ট বাদ জুম্মা বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত ছাত্র খড়িয়া কাজীরচর ইউনিয়নের শহীদ সবুজ মিয়ার কবর জিয়ারত করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি শ্রীবরদী-  ঝিনাইগাতী আসনের সাবেক সফল এমপি জনাব মাহমুদুল হক রুবেল।
কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা শেষে  তার পরিবারের সঙ্গে দেখা করে নগদ আর্থিক সহযোগিতা করেন এবং সুখে দুখে সব সময় পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের অনেক  নেতাকর্মীসহ এলাকাবাসী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!