
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আজ ৯ আগস্ট শুক্রবার কিশোরগঞ্জের ভৈরবে থানা পুড়িয়ে দেয়া অস্ত্র ও মালামাল লুটের পর ভৈরবে শহীদ আইভি রহমান পৌর ষ্টেডিয়াম ভবনে ভৈরব থানার অস্থায়ী কার্যালয়ের উদ্ধোধন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা,জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
আজ শুক্রবার বিকালে থানার উদ্ধোধন করেছেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান । এ সময় সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম,লেফটেন্যান্ট কর্ণেল ফারহানা আফরিন,কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ,পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিন মতিন , উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর,কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলমসহ জনপ্রতিনিধিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ।
পরিদর্শন শেষে মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান বলেন, থানাটা পুড়িয়ে দেয়া হয়েছে । থানার কার্যালয় উদ্ধোন করা হয়েছে । পুলিশ মনোবল নিয়ে কাজ করবে । পুলিশ সমাজের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ।থানা থেকে লুট হওয়া অস্ত্র ছাত্ররা ও জনগন ফেরত দিয়েছে । কিছু অস্ত্র উদ্ধার বাকি আছে সেগুলো ফেরত দিবে আশা করছি ।
তবে পুলিশ কাজ শুরু করেছে । আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে । সকলের সহযোগিতায় সুন্দও পরিবেশ বজায় থাকবে ।তবে কেউ আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটালে ব্যবস্থা নেয়া হবে । লুট করা মালামাল ফেরত দেয়ার আহবানও করেন তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল