
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা প্রতিরোধে নাটোরের নলডাঙ্গায় জমায়েত কর্মসূতিতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।
পরে বিক্ষোভ মিছিলটি নলডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও স্লোগানে স্লোগানে মুখরিত করেন উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে নলডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ,জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন সোহাগ,জেলা পরিষদ সাবেক সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ।
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা প্রতিরোধে জমায়েত কর্মসূচি সফল করতে নলডাঙ্গার ৫ টি ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের শত শত নেতাকর্মিরা অংশ নেয়।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি