হোম » সারাদেশ » রাজশাহী বাঘায় ২৬০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী বাঘায় ২৬০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী পুলিশ সুপার, জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর  তত্ত্বাবধানে, ওসি ডিবি জনাব মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল করিম অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ০১/০৮/২০২৪ তারখি ০১.১৫ ঘটিকার সময় বাঘা থানাধীন গোকুলপুর গ্রামস্থ তাহেরের ঘাটের পশ্চিম পার্শ্বে মসজিদ হতে ১০০ গজ পশ্চিমে বট গাছের নিচে হইতে মাদক ব্যবসায়ী মোঃ ফজর আলী (৩০), পিতা-মোঃ নোমান ব্যাপারী, সাং-বাংলাবাজার, ইউপি-চিলমারী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ২৬০ (দুইশত ষাট) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রফেতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানার মামলা নং-০১, তাং-০১/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(গ)/৪ রুজু হয়। মামলাটি তদন্তাধীন।
-আবুল হাশেম-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!