
ভোলার তজুমদ্দিনে অত্যাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে ফাতেমা সেট্রেল ডায়াগনস্টিক শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ফাতেমা সেট্রেল ডায়াগনস্টিকের শুভ উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন,আর্থিক সুবিধার জন্য নয়, মানুষের সেবায় অবদান রাখতে হবে। মানুষের সেবায় এমন প্রতিষ্ঠানের যাত্রাকে স্বাগত জানিয়েছেন, এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, ভাইস-চেয়ারম্যান আমিন মহাজন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য