
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মনিরুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার পন্ডিতের বানা অবস্থিত বানা উদীয়মান যুব সংঘের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মনিরুল হককে ফুলের তোড়া দিয়ে সংগঠনটির সদস্যরা বরণ করে নেন।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মনিরুল হক বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের পাশে পূর্বেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি আপনাদেরই সন্তান। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। আপনারা যেকোনো বিষয় নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন।
তিনি আরো বলেন, এলাকার যেকোনো সমস্যা আপনাদের সঙ্গে নিয়েই সমাধান করব। স্মার্ট আলফাডাঙ্গা উপজেলা বিনির্মাণে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে বানা উদীয়মান যুব সংঘের সভাপতি টেপু মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, সংগঠনটির সাধারণ সম্পাদক হাদী আল আমিন, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন কুমার মন্ডল প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার