
কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুরপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে।
সারাদেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদযাপন উপলক্ষে গতকাল সোমবার (১৫ই জুলাই) দুপুর দেড় টার সময় এই চারা গাছ বিতরণ করা হয়।
উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজিবুল ইসলাম রোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাহাদুরপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আশরাফুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক মাহামুদুল্লাহ সোহেল, জাহিদ হাসান প্রমূখ।
-জাহিদ হাসান-

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান